ধনকড়ের পদত্যাগ ঘিরে জল্পনার মধ্যেই উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করল নির্বাচন কমিশন
উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনকড়ের হঠাৎ পদত্যাগ ঘিরে যখন দেশজুড়ে আলোচনা তুঙ্গে, ঠিক তখনই বুধবার নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন। ওইদিন কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে এবং খুব শিগগিরই ভোটগ্রহণের দিন ঘোষণা করা হবে।
কমিশনের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আপাতত ‘ইলেক্টোরাল কলেজ’ গঠনের কাজ চলছে। (এই কলেজ গঠিত হয় লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত ও মনোনীত সদস্যদের নিয়ে)। এখনও রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারের নাম নির্ধারিত হয়নি, এই প্রক্রিয়াও চলছে। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য অতীতের উপরাষ্ট্রপতি নির্বাচনের তথ্য বিশ্লেষণ করছে কমিশন। যদিও ধনকড় তাঁর পূর্ণ মেয়াদ শেষ হওয়ার আগেই, দায়িত্ব ছাড়েন। তিনি দায়িত্বে ছিলেন মাত্র দু’বছর। নতুন যিনি ওই পদে বসবেন, তিনি পূর্ণ পাঁচ বছরের জন্য দায়িত্বে থাকবেন।
.jpeg)