আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে মিলবে কোন পরিষেবা?



দুয়ারে সরকার’-এর পর এবার রাজ্যবাসীর জন্য আরও এক প্রশাসনিক পদক্ষেপ — ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। এবার রাজ্যের প্রশাসন সরাসরি পৌঁছে যাবে বুথ স্তরে। সেখানেই নাগরিকদের সমস্যার প্রতিকার মিলবে দ্রুত। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি শুরু হচ্ছে ২ আগস্ট থেকে এবং চলবে ৩ নভেম্বর পর্যন্ত। মোট ১৬ ধরনের পরিষেবা দেওয়া হবে এই শিবিরে।

পুজো এবং অন্যান্য সরকারি ছুটির দিন বাদ রেখে প্রতিটি জেলা, শহর এবং গ্রামে এই শিবির হবে। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, তিনটি বুথ মিলিয়ে একটি ক্যাম্প তৈরি করতে হবে, যেখানে স্থানীয় মানুষ তাদের সমস্যার কথা জানাতে পারবেন। এরপর সেই সমস্যার সমাধান করা হবে, তাও অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে — সম্পূর্ণ স্বচ্ছতায়। নবান্ন সূত্রে জানানো হয়েছে, রাজ্যে যেহেতু “৮০ হাজারেরও বেশি বুথ” রয়েছে, তাই অন্তত “২৭ হাজার ক্যাম্প” আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।