৩১ মার্চের মধ্যে প্যান আধার লিঙ্ক সংযুক্তিকরণ করতেই হবে বলে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকারের রাজস্ব দফতর।না হলে প্যান নম্বরই অকেজো হয়ে যাবে।সংযুক্তিকরণ করতে গেলেও ১০০০ টাকা জরিমানা দিতে হচ্ছে।সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে সময়সীমা আরও ছ’ মাস বৃদ্ধি করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।১০০০ টাকার জরিমানা প্রত্যাহারের আবেদনও জানিয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা।
প্রধানমন্ত্রীকে চিঠিতে লিখলেন একটা বড় অংশের মানুষ প্রত্যন্ত এলাকায় বসবাস করেন, ঠিকমতো ইন্টারনেট সংযোগও পাওয়া যায় না। কিছু অসাধু দালাল অতিরিক্ত টাকা আদায় করছে প্যান আধার সংযুক্তিকরণ করে দেওয়ার নামে। প্যান আধার সংযুক্তিকরণ করার জন্য পোস্ট অফিসগুলিকে নির্দেশ দিতেও প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন অধীর।
.png)